কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

করোনা মহামারীতে কর্মহীন মানুষের পাশে চেয়ারম্যান মোশারফ হোসেন

সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির নির্দেশনায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়নে করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া হত-দরিদ্র অসহায়, মধ্যবিত্ত ও নিন্মবিত্ত পরিবার গুলো চরম সংকটে রয়েছে। এই সংকটময় মুহুর্তে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন কাশিনগর ইউনিয়নের পরিষদের সু-যোগ্য চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন।

তিনি তার ইউনিয়ন প্রতিটি ঘরে ঘরে গিয়ে গরীব অসহায়দের মাঝে সাবান, হুইল পাউডার, হ্যান্ড স্যানিটাইজার, মাক্স, চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। আবার কখনো কখনো আধাঁরে মানুষের ঘরে ঘরে বা ইউনিয়ন পরিষদের ডেকে এনে ত্রাণ সামগ্রী দিচ্ছিন। করোনা ভাইরাস সংক্রমণে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ও গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ন স্হানে জীবানুনাশক স্প্রে করা হয়েছে।

চেয়ারম্যান মোশারেফ হোসেন নতুন কুমিল্লাকে বলেন, আমি দুইভাবে গরীব ও কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী দিচ্ছি। একটি হচ্ছে সরকারি ত্রাণ সামগ্রী অন্যটি হচ্ছে বেসরকারি ত্রাণ সামগ্রী। আমার এবং আমাদের অভিবাবক, সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব ভাইয়ের নির্দেশে করোনার কারনে যখন থেকে মানুষের কাজ কর্ম বন্ধ হয়ে গেছে তখন থেকেই আমি আমার কার্যক্রম শুরু করেছি।

আমার ইউনিয়নে যে সকল মধ্যবিত্ত পরিবার হাত পাত্তে পারে না তাদেরকে আমি ফেইজবুকের মাধ্যমে জানিয়ে দিয়েছি, তারা যেন দয়া করে আমার ইনবক্সে নাম ঠিকানা জানিয়ে দেয়। ইতিমধ্য আমার ইউনিয়নে অনেক মধ্যবিত্ত পরিবার গোপনে আমাকে জানিয়েছে। আমিও গোপনে তাদের সহযোগিতা অব্যাহত রেখেছি।

আরও পড়ুন