কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

হোমনায় ইউএনও’র নেতৃত্বে কৃষকের ধান কেটে দিলেন স্কাউট সদস্যরা

করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকট দেখা দেয়ায় কুমিল্লার হোমনায় কৃষকের জমির পাকা ধান কাটতে কৃষকের পাশে এসে দাঁড়িয়েছেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে স্কাউট সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীগন।

প্রথম দিনেই তারা কৃষকদের দুই বিঘা জমির ইরি ধান কেটে মারাই করে বাড়ি পৌঁছে দিয়েছেন। এনিয়ে তারা উপজেলা জুড়ে বেশ প্রশংসিত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে পৌর এলাকার কুষক ফিরোজ মিয়ার দুই বিঘা জমিতে এ ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করা হয়।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও স্কাউট সভাপতি তাপ্তি চাকমা, পৌর মেয়র এ্যাড.মো.নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, স্কাউট সেক্রেটারী ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, পৌর কাউন্সিলর,

আবদুল বাতেন, মো. রাজমিয়া,মো. সফিকুল ইসলমাম লিটন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম,রাহিদ হাসান দাদন, বিল্লাল হোসেন সহ অন্তত ৫০জনশিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা নতুন কুমিল্লাকে বলেন, মন্ত্রণালয়ের চিঠির আলোকে আমি স্কাউটের সভাপতি হিসেবে স্কাউট সদস্যদের নিয়ে হোমনা পৌর এলাকা কৃষকের ধান কাটার কার্যক্রম উদ্বোধন করেছি।

কৃষকরা আমাকে অবহিত করলে স্কাউট সদস্যরা তাদের ধান কেটে বাড়ি পৌছে দিবে। যতদিন ধান কাটা শেষ না হবে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও পড়ুন