কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় করোনার ডেমো পরীক্ষা শুরু: ২৯ এপ্রিল থেকে চূড়ান্ত পরীক্ষা

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আজ সোমবার (২৭ এপ্রিল) করোনা পরীক্ষার (পিসিআর) মেশিন উদ্বোধন করা হয়েছে।

দুপুর সাড়ে ১২ টায় কোভিড-১৯ করোনা ভাইরাস শনাক্তের পিসিআর মেশিন উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ৷


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


এ সময় এমপি বাহার বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মিটিংয়ে বসে করোনায় পরীক্ষা ও চিকিৎসায় যারা দায়িত্ব পালন করবে তাদের নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করা হবে। কিছু দিনের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতালে রুপান্তর করা হবে ।

কুমেক সূত্র মতে, গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার করোনা পরীক্ষার (পিসিআর ল্যাব) মেশিনটি কুমিল্লা মেডিকেল কলেজে আসে। গত কয়েকদিনে কলেজের মাইকোবায়োলজি বিভাগে স্থাপন করা হয় মেশিনটি। পিসিআর মেশিনের উপর (করোনা পরীক্ষার মেশিন) রবিবার (২৬ এপ্রিল) বিস্তারিত প্রশিক্ষন দেওয়া হয়েছে। উক্ত প্রশিক্ষন কর্মশালায় ১৮ জন স্বাস্থ্য কর্মী অংশগ্রহন করেন। এদের মধ্যে ৭ জন টেকনোলজিস্ট ও ১১ জন ডাক্তার ছিলেন। মেশিনটি পরিচালনার জন্য স্বাস্থ্য কর্মীদের মেশিন অপারেট করাসহ যাবতীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. কান্তি প্রিয় দাশ জানান, করোনা পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্তমানে ডেমো পরীক্ষা করা হবে। নমুনা সংগ্রহ হলে আমরা ২৯ এপ্রিল থেকে পরীক্ষা করতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল ফজল মীর ও জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ, কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার মুজিবুর রহমান, কুমিল্লা স্বাচিপের সভাপতি ডা. আব্দুল বাকি আনিস।

কুমিল্লা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাক্তার আতাউর রহমান জসিম, কুমিল্লার সাধারণ সম্পাদক মোরশেদুল আলমসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অন্যান্য ডাক্তারসহ কর্মকর্তাবৃন্দ৷

আরও পড়ুন