কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লাকসামে ২৪ ঘন্টায় এক পরিবারে ৬ জনের করোনা সনাক্ত, মোট আক্রান্ত ১০

কুমিল্লার লাকসামে করোনা ভাইরাসে আক্রান্ত সহোদরের পুরো পরিবার সংক্রমিত হয়ে হয়েছে। ওই পরিবারের ৬ সদস্যসহ উপজেলায় আক্রান্তের সংখ্যা ১০ জন। ওই সহোদর নোয়াখালীর চৌমুহনীতে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির সংস্পর্শ থেকে আক্রান্ত হয়েছিলেন।

পরে পরিবারের বাকি ৬ সদস্যের নমুনা পরীক্ষায় প্রতেক্যের পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে রয়েছেন, ওই ২ সহোদরের বাবা, মা, তাদের স্ত্রী ও বড় সহোদরের ছেলে-মেয়ে। এ পর্যন্ত লাকসামে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়ালো।

অন্যদিকে, পূর্বে আক্রান্তদের মধ্যে একজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। লাকসাম উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আবদুল আলী এ তথ্য নিশ্চিত করেন।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


জানা গেছে, গত ২৫ এপ্রিল (শনিবার) শহরের দক্ষিণ লাকসাম সাহাপাড়ার দু’সহোদরের করোনা রিপোট পজেটিভ আসে। তারা একসঙ্গে নোয়াখালীর চৌমুহনীতে একটি ফার্মে চাকুরি করতেন। ওই ফার্মের চাকুরিরত তাদের এক সহকর্মী করোনা উপসর্গ দেখা দেয়। পরে তাদের একজন ১০/১১ দিন আগে লাকসামে এসে শহরের বিভিন্ন স্থানে বিচরণ করেন। সে বাড়ি আসার ৬/৭ দিন পর তাদের ওই সহকর্মী করোনায় মারা গেলে ২২ এপ্রিল (বুধবার) অপর ভাইও চৌমুহনী থেকে লাকসামে চলে আসেন।

এ সময় পরিবারের লোকজন তাকে বাসায় প্রবেশে বাধা দিলে সে পার্শ্ববর্তী বাড়ি গিয়ে গোসল করে ওই পরিবারের সংস্পর্শে থাকেন। খবর পেয়ে তাৎক্ষনিক উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তাদের আশপাশের তিনটি বাড়ি লকডাউন ঘোষণা করে ২ সহোদরের নমুনা সংগ্রহ করে। ২৫ এপ্রিল (শনিবার) আইইডিসিআর থেকে প্রেরিত রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসায় লাকসাম শহর জুড়ে আতঙ্ক আরো বেড়ে যায়।

পরে ২ পরিবারের ১৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করা হয়। আজ বুধবার (২৯ এপ্রিল) তাদের মধ্যে ৬ জনের রিপোর্ট পজেটিভ আসে।

আক্রান্তদের মধ্যে রয়েছেন, দুই সহোদরের ৭২ বছর বয়সী বাবা, ৬০ বছর বয়সী মা, ৩৬ বছর বয়সী বড় সহোদরের স্ত্রী, ১৪ বছর বয়সী কন্যা, ১২ বছর বয়সী পুত্র সন্তান এবং ছোট সহোদরের স্ত্রী ২৬। দুই সহোদরের মধ্যে বড় ভাইয়ের বয়স ৪২ বছর ও ছোট ভাইয়ের বয়স ৩৬ বছর। লাকসামে এখন পর্যন্ত একই পরিবারের ৮ জনসহ সর্বমোট ১০ জন করোনায় আক্রান্ত হলো।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল আলী বলেন, আক্রান্তদের মধ্যে একজনের অবস্থা শংকটাপন্ন। এ স্বাস্থ্য কর্মকর্তা অতি প্রয়োজন ছাড়া কাউকে বাসা থেকে বের না হওয়ার আহবান জানান।

আরও পড়ুন