কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মুরাদনগরে হটলাইন চালুকরে কৃষক ও অসহায়দের পাশে ছাত্রলীগ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যখন অর্থ ও শ্রমিক উভয় সংকটে দিশেহারা চাষীরা। ঠিক সেই মুহূর্তেই মুরাদনগরে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ)’র নির্দেশে কৃষকদের জন্যে ব্যতীক্রমী এক সেবা সার্ভিস চালু করেছে উপজেলা ছাত্রলীগ।

২৪ ঘন্টা চালু রেখেছেন হট লাইন 01979-990858 নাম্বারটি। এতে কেউ ফোন করে অনুরোধ করছেন ধান কাঁটার কেউবা বলছেন ঘরে খাদ্য সামগ্রী নেই। দল মত বিবেচনা না করেই দিন রাত ছুটে চলছেন মুরাদনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদের নেতৃত্বে একদল কর্মী।

তারা প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে বিনা পারিশ্রমিকে অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে তা মাড়াই করে দিচ্ছেন।

এছাড়াও নিম্ন ও মধ্যবিত্তরা ছাত্রলীগের নাম্বারে ফোন করলেই তাদের বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে একদল কর্মী।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


এসব কর্মকান্ডে অংশগ্রহন করছেন মুরাদনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক বিল্লাল হোসেন, শফিক তুহিন, শরিফ খাঁন, মেজবাহ উদ্দিন, সদস্য মোঃ হাফিজ, রাজিব তুহিন।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ নাহিদ নতুন কুমিল্লাকে বলেন, মাননীয় এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের নির্দেশে আমাদের মুরাদনগর উপজেলা ছাত্রলীগের জরুরী হট লাইন নাম্বারে দরিদ্র যে কোন কৃষক ফোন করলে আমিসহ আমার কর্মীরা তার জমির ধান কেটে তা মাড়াই করে দিচ্ছি।

আর যদি নিম্ন আয়ের কেউ ফোন করে তাহলে তার বাড়িতে খাদ্য সামগ্রী পাঠিয়ে দিচ্ছি। যতদিন বোরো মৌসুমে কৃষকের ধান কাটা শেষ না হবে ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

অপরদিকে যতদিন পর্যন্ত করোনার প্রাদুর্ভাব থাকবে এমপি মহোদয়ের নির্দেশে নিম্ন আয়ের কেউ আমাদের ফোন করলে তার বাড়ীতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুন