কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় আটকে পড়া ১৩৫ শ্রমিককে বরেন্দ্র-হাওর এলাকায় পাঠালো পুলিশ

করোনাভাইরাসের প্রভাবে কুমিল্লায় আটকে পড়া ১৩৫ জন শ্রমিককে ধান কাটার জন্য চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকা ও কিশোরগঞ্জের হাওর এলাকায় পাঠিয়েছে পুলিশ সদস্যরা।

আজ রোববার (৩ মে) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় চতুর্থ দফায় ওই শ্রমিকদের তিনটি বাসে করে নগরীর শাসনগাছা থেকে সেখানে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, শ্রমিকদের গাড়িতে ওঠানোর আগে সামাজিক দূরত্ব বজায় রেখে জীবানুনাশক স্প্রে করে করোনা সংক্রমণ ঠেকাতে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। কুমিল্লার জেলা প্রসাশক আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামও কৃষি শ্রমিকদেরকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


এছাড়াও থার্মাল স্ক্যানার দিয়ে প্রত্যেক শ্রমিকের শরীরের তাপমাত্রা নির্ণয় করা হয় এবং তাদেরকে মাস্ক ও শুকনো খাবারের প্যাকেট ও পানি প্রদান করা হয়।

জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম নতুন কুমিল্লাকে বলেন, মাঠে এখন ধান পেঁকে আছে। মাঠ থেকে ধান সংগ্রহ করা প্রয়োজন। তাই করোনা সংক্রমনের এই সময়ে কৃষি শ্রমিক সংকট দূর করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্রভূম এবং কিশোরগঞ্জের হাওরে ধান কাটার জন্য কৃষি শ্রমিকদের পাঠানো হয়েছে।

পর্যায়ক্রমে আরো কৃষি শ্রমিক পাঠানো হবে এবং অন্যান্য এলাকা থেকে ধান কাটতে আসতে ইচ্ছুক শ্রমিকদের কুমিল্লা জেলায় আনার ব্যাবস্থা করা হবে। দূর্যোগ পরবর্তী সময়ে যেন খাদ্য সমস্যা না দেখা দেয় সে লক্ষ্যই এই উদ্যোগ বলে জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকা পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো.আবদুল্লাহ আল মামুন, মো. শাখাওয়াত হোসেন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান, তানভীর সালেহীন ইমন, নাজমুল হাসানসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন