কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

দাউদকান্দিতে ঈদ আনন্দের টাকায় ৪’শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুমিল্লার দাউদকান্দিতে ঈদে পরিবারের জন্য কেনাকেটা না করে উপজেলার জিংলাতলী ইউনিয়নের ৪’শ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই মহৎ উদ্যোগটি নিয়েছেন উপজেলার জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক ওমর ফারুক মিয়াজী।

আজ সোমবার (১১ মে) জিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও ইটাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয় ৷


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


জানা গেছে, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া জিংলাতলী ইউনিয়নের হতদরিদ্র ৪’শ পরিবারকে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয় ৷ এ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, সেমাই ও চিনি। ঈদের দিন যাদের সেমাই কেনার সামর্থ নেই সে সকল ৪’শ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক ওমর ফারুক মিয়াজী বলেন, করোনা মহামারীর কারণে হতদরিদ্র ও কর্মহীন মানুষ ঈদের দিন মিষ্টিমুখ করতে পারবে না। আবার অনেকের ঘরে খাবার নেই। তাই আমি পরিবারের জন্য ঈদের কেনাকাটা না করে এবং চার মাসের বাড়ি ভাড়ার টাকা দিয়ে ৪’শ পরিবারকে ঈদ উপহার সামগ্রী দিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, জিংলাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উদার মনের পরিচয় দিয়ে মহতী কাজ করেছেন। সামর্থবানরা ওনার মতো এগিয়ে আসলে সবার মুখে হাসি ফুটবে।

আরও পড়ুন