কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মুরাদনগরে ৯’শ পরিবারের পাশে শিক্ষার্থীদের সংগঠন জাগ্রত সিক্সটিন

কুমিল্লার মুরাদনগরে একঝাঁক শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন জাগ্রত সিক্সটিনের উদ্যোগে ৯’শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ধামঘর ইউনিয়নের অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন জাগ্রত সিক্সটিন।

সংগঠনটি করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থাকার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ সংগঠনের স্বেচ্ছাসেবীরা নিজস্ব অর্থায়নে গত কয়েকদিনে ৭৪০টি দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


এরই ধারাবাহিকতায় বুধবার (২০ মে) উপজেলার চাপিতলা গ্রামে ১৬০টি অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতিটি পরিবারকে ১০কেজি চাল, ৫কেজি আলু, ২কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, ১লিটার তেল, ১কেজি চিনি, ২প্যাকেট সেমাই দেয়া হয়। চাপিতলা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন এবং মোহাম্মদ বাসারের অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাপিতলা ইউনিয়নের চেয়ারম্যান, কাইয়ুম ভুঁইয়া, জাগ্রত সিক্সটিনের সভাপতি রাশেদ আলম, টিম মেম্বার কামরুল হাসান, হালিম শেখ, সজীব, আরিফ, সোহেল, শিহাব, ইব্রাহিম, সিরাজ, খাইরুল প্রমুখ।

আরও পড়ুন