কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

২৪ ঘন্টায় নঙ্গলকোটে ২০ মাসের শিশুসহ করোনা আক্রান্ত ৮ জন

২০ মাস বয়সী নাদিয়া সুলতানা নামের এক শিশুসহ ও তার পরিবার করোনাভাইরাসে আক্রান্ত। সে উপজেলার দৌলখাঁড় ইউপির বাতাবাড়িয়ান গ্রামের পল্লী চিকিৎসক ফারুক (৪০)-এর মেয়ে। ওই পল্লী চিকিৎসক ও তার স্ত্রী মর্জিনা বেগম (২৫), বড় বোন ফারিয়া আক্তার (৭) করোনা আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে কুমিল্লার নাঙ্গলকোটে গত ২৪ ঘণ্টায় ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে বাকি চারজন হলেন বটতলী ইউপির কাশীপুর গ্রামের জোহরা বেগম (৫০), তার মেয়ে জেরিন (১৭), ছোট মেয়ে তানজিনা (৮) ও মৌকরা ইউপির খাঁটাচৌ গ্রামে বেলালের ছেলে শরিফ (২৪)।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত সোমবার স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরে উপজেলা র‌্যাপিড রেসপন্স টিম তার নমুনা সংগ্রহ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে। বৃহস্পতিবার তাদের রিপোর্ট পজেটিভ আসে।

অপরদিকে, এ পর্যন্ত ৩শ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। যার মধ্যে ২শ ৭০ জনের রিপোর্ট আসে। এ নিয়ে পুরো উপজেলায় ২৪ জনের করোনা শনাক্ত হয়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে উপজেলা প্রশাসনের মাধ্যে ওই এলাকার করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে। পাশাপাশি তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে।

আরও পড়ুন