কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লাকসামে ১০ নমুনায় ৮ জনের করোনা পজেটিভ!

কুমিল্লার লাকসাম থেকে ল্যাবে প্রেরিত ১০টি নমুনায় ৮ জনেরই পজেটিভ রিপোর্ট এসেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ গত ৩১ মে নমুনাগুলো কুমিল্লা ল্যাবে পাঠালে বুধবার (৩ জুন) ওই রিপোর্ট আসে। এতে জনমনে আতংক সৃষ্টি হলেও কার্যকর কোন পদক্ষেপ নেই।

জানা গেছে, করোনা পজেটিভ হওয়া রোগীদের বেশিরভাগই পূর্বে আক্রান্তদের স্বজন। এর মধ্যে পূর্বে আক্রান্ত একজনের ২য় নমুনায় নেগেটিভ হলেও ৩য় নমুনায় পজেটিভ আসে। এ পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে।


কুমিল্লা ১৭ উপজেলার করোনাভাইরাস আপডেট দেখতে এখানে ক্লিক করুন


এদিকে, ১০টি নমুনায় ৮টি পজেটিভ হওয়ায় সচেতন লোকদের মধ্যে আতংক বিরাজ করছে। কিন্তু এলাকার বেশিরভাগ লোকই অনেকটা বেশামাল আচরণ করছেন।

উল্লেখ্য ইতিপূর্বে ১৫টি নমুনায় ১১টিই পজেটিভ আসে। তবুও সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই দেখা যাচ্ছে না।

অপরদিকে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মিজিয়াপাড়ায় উপসর্গ নিয়ে মৃত রোকেয়া বেগমের (৭০) নমুনা নেগেটিভ এসেছে।

উপজেলা করোনা র‌্যাপিড রেন্সপন্স টিম প্রধান ডাঃ আবদুল আলী জানান, মানুষের অবাধ বিচরণের ফলে পুরো উপজেলা করোনা রেড জোন আকার নিতে পারে। কিছুতেই মানুষকে ঘরে আটকানো যাচ্ছে না।

আরও পড়ুন