কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় নতুন করে আরো ৮৪ জনের করোনা শনাক্ত

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যার ৪১ জনই কুমিল্লা নগরীর। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭১৪ জন।

এদিকে, করোনা জয় করে জেলার নাঙ্গলকোটের ২৩ জন নতুন করে সুস্থ হয়েছেন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২৯৮ জন। আর জেলা স্বাস্থ্য বিভাগের হিসেবে এখন পর্যন্ত কুমিল্লায় করোনায় মৃতের সংখ্যা ৪৮ জন হলেও নতুন করে কারো মৃত্যু হয়নি।

আজ শুক্রবার (১২ জুন) বিকেল ৪ টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, শুক্রবার পর্যন্ত কুমিল্লা জেলায় ১৩ হাজার ৪৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১১ হাজার ৫৮৮ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে করোনা পজিটিভ এসেছে ১ হাজার ৭১৪ জনের।

শুক্রবার নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীর ৪১, চৌদ্দগ্রামের ১৩, লাকসামের ১১, নাঙ্গলকোটের ৯, বরুড়ার ৫, মুরাদনগরের ৪ ও বুড়িচংয়ের ১ জন রয়েছেন।

আরও পড়ুন