কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ৫১০৮

কুমিল্লায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলায় নতুন করে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত ৫ হাজার ১০৮ জন।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে কোন মৃত্যু ঘটনা না ঘটলেও এ পর্যন্ত জেলায় মোট মৃতের সংখ্যা ১৩১ জন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

অপরদিকে, করোনা জয় করে জেলায় আজ শুক্রবার পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৬ জন।

https://www.facebook.com/adsfarmbd/

শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৫টার দিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, শুক্রবার নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন
এলাকায় ২৮ জন, চৌদ্দগ্রাম ২ জন ও সদর দক্ষিণে ১ জন রয়েছেন।

এছাড়া শুক্রবার পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট ২৪ হাজার ১৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ২৪ হাজার ১৪১ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে মোট করোনা পজিটিভ এসেছে ৫ হাজার ১০৮ জনের।

আরও পড়ুন