কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে প্রাবাসীর উপর হামলাকারী ইয়াবা সাকিব গ্রেফতার

গ্রেফতারকৃত সাকিব। ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে চাঁদা না দেওয়ায় প্রবাসীকে গুলি, ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা মামলায় নাজমুছ সাকিব (ইয়াবা সাকিব) (২২) এক আসামীকে গ্রেফতার হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআই সূত্র জানায়, গত বছর (১৩ অক্টোবর) মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামের প্রবাসীর আবদুর কাইয়ুম রনির ওপর চাঁদাবাজরা এই হামলা চালায়। হামলার সময় জীবন রক্ষায় তিনি পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনে করলে পুলিশ ওই ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। এরপর তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

কুমিল্লায় চাঁদা না দেওয়ায় প্রবাসীকে গুলি

হামলা ও হত্যা চেষ্টায় পরবর্তীতে তিনি বাদী কুমিল্লা আদালতে একটি অভিযুক্তদের আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামী করা হয় চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামে মৃত আবদুর সোবানের ছেলে নাজমুছ সাকিব ওরফে ইয়াবা সাকিব (২২) তার ভাই শাহাদাত হোসেন সুমন (৩০)।

রবিবার পিবিআই অভিযান চালিয়ে প্রধান আসামী সাকিবকে গ্রেফতার করে। জানা যায় তার বিরুদ্ধে থানায় আরও একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

হামলায় শিকার প্রবাসী আবদুল কাইয়ুম রনি নতুন কুমিল্লাকে জানান, সাকিব ও সুমন ওইদিন তাকে দলবল নিয়ে সাকিব ও তার ভাই সুমন চাঁদার জন্য আসে। চাঁদা না দেওয়ার কথা জানালে তাকে মারধরের হুমকি দেয়।

পরে প্রতিবাদ করতে গেলে তার ওপর ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাতের পর তার হাতে এবং মাথা ও কোমরে গুলি করে ওই ইয়াবা সাকিব ও সুমন।

মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ পরিদর্শক মো. তৌহিদুল ইসলাম নতুন কুমিল্লাকে জানান, হামলায় প্রবাসীকে গুলির অভিযোগে সাকিব নামে মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়াও মামলার অপর আসামী সুমন পালাতক রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে সোমবার (১৮ জানুয়ারি) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন