কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

‍‌‌‘অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করছে সরকার’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল / ফাইল ছবি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনা মহামারি পরিস্থিতিতে অনেক দেশ অর্থনীতিতে ঝিমিয়ে গেলেও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার অর্থনীতিতে ভালো অবস্থানে রয়েছে। অর্থনীতির চাকা সচল রাখতে বিরামহীন কাজ করে যাচ্ছে সরকার।

মঙ্গলবার (১৫ জুন) বাংলাদেশ স্কাউটস লালমাই আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ৭১ এর শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে দেশের সকল জনগোষ্ঠীকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলেই সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে মুস্তফা কামাল বলেন, স্কাউটস লালমাই আঞ্চলিক কেন্দ্রটিকে কেন্দ্র করে কুমিল্লাসহ আশপাশের জেলা আলোকিত হবে। পাশাপাশি এলাকার মানুষও আলোকিত হবে। স্কাউটসের মাধ্যমে মানুষকে ভালোবাসতে হবে। ভালোবাসা শিখাতে হবে। দেশের সকল মানুষকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।

এসময় বক্তব্য রাখেন প্রধান জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটস ও দুর্নীতি দমন কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (উন্নয়ন) আখতারুজ্জামান খান কবির, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) কাজী নাজমুল হক নাজু ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রশিক্ষণ ) আমিমুল এহসান খান পারভেজ।

বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও লালমাই আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালক ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুস সালাম, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার ও সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ প্রমুখ।

আরও পড়ুন