কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে বাস চাপায় শহিদ মিয়া (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

বুধবার (১৬ জুন) দুপুর আড়াটার দিকে মহাসড়কের উপজেলার কোরপাই মেইল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদ মিয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার আশরা গ্রামের মৃত নূরু মিয়ার ছেলে।

ময়নামতি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শওকত গাজী নতুন কুমিল্লাকে জানান, নিমসার বাজারে ব্যবসায়ী মোঃ শহিদ মিয়া ও লিটন দাস বুধবার দুপুরে দোকান বন্ধ করে এক মোটরসাইকেল যোগে দুইজন বাড়ী ফিরছিলো। কোরপাই মেইল গেইট এলাকায় তারা মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৮২৮২) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে তারা দু’জন ছিটকে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ইস্টান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদ মিয়াকে মৃত ঘোষনা করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে লিটন দাসকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর বাসটিকে জব্দ করা হয়েছে। তাবে গাড়ির চালক বা হেলপার কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।

আরও পড়ুন