কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায়-৫ উপ-নির্বাচন:

মতিন খসরুর আসনে নৌকা-লাঙ্গল বৈধ ঘোষণা

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। বৃহস্পতিবার (১৭ জুন) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছায়ের পর রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান এ তথ্য জানান।

বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন ও ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির জসিম উদ্দিন। এর আগে গত ১৪ জুন পর্যন্ত এ আসনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও ১৫ জুন মনোনয়নপত্র জমার শেষ দিন পর্যন্ত মাত্র দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

ডিসি মো. কামরুল হাসান নতুন কুমিল্লাকে বলেন, আওয়ামীলীগ প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন, ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টি প্রার্থী জসিম উদ্দিন, তাদের প্রস্তাবকারী, সমর্থনকারী ও আইনজীবীদের উপস্থিতিতে সুনানি এবং যাচাই-বাছায় শেষে বৃহস্পতিবার সকালে দুই জন প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল মারা যান। ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। তিনি এ আসন থেকে মোট পাঁচবার (১৯৯১, ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালনসহ দেশ ও এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন।

 

আরও পড়ুন