কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

হোমনায় সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

নিহত তামিমের ফাইল ছবি

কুমিল্লার হোমনায় বিষধর সাপের কামড়ে তামিম (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) রাতে উপজেলার চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তামিম চান্দেরচর গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে। সে স্থানীয় রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

নিহতের পিতা আক্তার হোসেন নতুন কুমিল্লাকে বলেন, তামিম প্রতিদিনের মত সন্ধ্যায় বৈঠক ঘরে পড়ার টেবিলে লেখা-পড়া করতে বসে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে টেবিলের নিচে পা দিলে একটি গোখড়া সাপ তার পায়ের কামড় দেয়। এতে সে চিৎকার দিলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েছ আকন্দ নতুন কুমিল্লাকে বলেন, লোক মারফতে শুনেছি রাতে সাপের কামড়ে চান্দেরচর গ্রামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন