কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

পিকআপভ্যান-অটোরিকশার সংঘর্ষে মা নিহত, ছেলেসহ আহত ৪

কুমিল্লার লাকসামে পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লিপি আক্তার নামে এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ওই নারীর ছেলেসহ অন্তত চার জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলার লাকসাম-নাঙ্গলকোট সড়কের আমদুয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিপি আক্তার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লক্ষীপদুয়া বড়তলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লাকসাম থেকে নাঙ্গলকোটগামি একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আপর একটি সিএনজি চালিত অটোরিকশার (কুমিল্লা-থ-১২-১০৯২) মূখোমূখী সংঘর্ষ হয়। এতে চালক ও ৪ যাত্রী আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে আটোরিকশা যাত্রী লিপি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যান। ওই নারীর ছেলে সায়েমের (২) অবস্থাও আশঙ্কাজনক। সিএনজি চালক নুরুল ইসলাম নাহিদসহ অপর দুই যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম সন্ধ্যায় এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন