কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চান্দিনায় বাস খাদে পড়ে চালক-হেলপার নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক ও হেলপারসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ যাত্রী।

সোমবার (২৮ জুন) ভোর সাড়ে ৫টায় মহাসড়কের উপজেলার পশ্চিম বাগুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে ।

নিহত চালক আবুল মতিন (৬০) ও হেলপার মো. রাফি (২২)। আবদুল মতিন নোয়াখালীর সোনামুড়ি উপজেলার নজরপুর গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সালে আহাম্মদ নতুন কুমিল্লাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার পশ্চিম বাগুর এলাকায় দাউদকান্দি থেকে ছেড়ে আশা সিডিএম পরিবহনের দ্রুতগামি একটি বাস (বরিশাল-ব-১১-০০২৬) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির চালক ও হেলপার মারা যায়।

এ ঘটনায় আহত হয় অন্তত ৪ যাত্রী। তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জনকে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে এসআই সালে আহাম্মদ জানান।

আরও পড়ুন