কুমিল্লা
রবিবার,১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯ চৈত্র, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৭
শিরোনাম:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে চলছে পরিবহন

সারাদেশে সাত দিনব্যাপী সর্বাত্মক লকডাউন চলছে। এ সময়ে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকার কথা থাকলেও কঠোর বিধিনিষেধের আজ তৃতীয় দিনে শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে দেখা গেছে উল্টো চিত্র। সকাল থেকেই যাত্রীবহন করে চলছে মাইক্রোবাস, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা। যাত্রীদের অভিযোগ, এ সব পরিবহনের চালকরা লকডাউনের দোহাই দিয়ে আদায় করছে চার থেকে পাঁচগুণেরও বেশি ভাড়া। যাত্রী বহনে তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধিরও।

শনিবার (৩ জুলাই) সকাল থেকেই কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় গিয়ে দেখা গেছে, বিশ্বরোড থেকে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও চাঁদপুর জেলায় প্রাইভেটকার, কার্ভাডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে চলাচল করছে। তবে ভাড়া নিয়ে যাত্রীদের সাথে চালকদের বাকবিতন্ডাও দেখা গেছে।

পদুয়ার বাজার বিশ্বরোড থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রত্যেক যাত্রীকে দিতে হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকা, ফেনী পর্যন্ত ৫০০ থেকে ৬০০ টাকা, জেলার চৌদ্দগ্রাম পর্যন্ত ১৫০ থেকে ২০০ টাকা। এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক যাত্রী।

কথা হয় চট্টগ্রামের বাটিয়ালি এলাকার নুরুজ্জামানের সাথে। তিনি জাগো নিউজকে বলেন, ‘লকডাইনের এগে কুমিল্লার কোটবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে এসেছিলেন বেড়াতে। জরুরী প্রয়োজনে তাকে ফিরে যেতে হচ্ছে। কাভার্ডভ্যানের চালকরা ভাড়া যাচ্ছেন ১ হাজার টাকা। এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।’

সাহিদা নামে নামের এক তরুনী জানান, ‘মাকে নিয়ে কুমিল্লায় ডাক্তারের কাছে এসেছি। চৌদ্দগ্রাম থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত আসতে দুজনকে গুনতে হয়েছে ৪০০ টাকা।’

সরওয়ার আলাম জানান, ট্রাকে করে তিনি চাঁদপুর থেকে এসেছেন ৪৫০টাকা দিয়ে। তার গন্তব্য ফেনী। কিন্তু ভাড়া নিয়ে অটোরিকসা চালকদের বাকবিতন্ডা করে ঘন্টা খানেক তাকে দাঁড়িয়ে থেকে পরে কাভার্ডব্যানের করে ৪০০টাকা দিয়ে ফেনী যেতে দেখা গেছে।

মহাসড়কে যাত্রী বহন করে গণপরিবহন চলার বিষয়ে মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামন নতুন কুমিল্লাকে বলেন, ‘লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে সকাল থেকে সড়কে পুলিশ তৎপর রয়েছে। তবে যাত্রী বহনকারী পরিবহন আমাদের চোখে পড়েনি।’

পদুয়ার বাজার এলাকায় সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করতে দেখা গেছে। তিনি নতুন কুমিল্লাকে বলেন, কুমিল্লা জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। বিনা প্রয়োজনে কাউকে বের হতে দেওয়া হচ্ছে। যারা পন্যবাহী পরিবহনে ভাড়ায় যাত্রী নিচ্ছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন