কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মুরাদনগরে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক-অটোরিকশা খালে: আহত ৬

কুমিল্লার মুরাদনগরে বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা খালে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ-নবীনগর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে মুরাদনগর ও পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় যাতায়াতকারী যাত্রীরা পড়েছেন বিপাকে।

শুক্রবার (১৩ মে) বিকেলে উপজেলার আকুবপুর ইউনিয়নের কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের কড়ুইবাড়ি খালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেইলি ব্রিজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ ছিল। শুক্রবার বিকেলে ব্রিজে বালুবোঝাই একটি ট্রাক ওঠে, একই সময় অপরদিক থেকে একটি অটোরিকশা উঠলে বেইলি ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এ সময় ট্রাক ও অটোরিকশায় থাকা ৬ জন আহত হন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ নতুন কুমিল্লাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সড়কে যান চলাচল আপাতত বন্ধ থাকবে। শনিবার থেকে পুরাতন ব্রিজটি অপসারণ করে নতুনভাবে নির্মাণ করা হবে।

সড়ক ও জনপথ কুমিল্লার উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর নতুন কুমিল্লাকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্রিজটির মেরামত কাজ চলছে। দ্রুততম সময়ের মধ্যে যাতায়াত কারী যাত্রীদের জন্য খুলে দেয়া হবে।

আরও পড়ুন