কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

সদর দক্ষিণে বাস চাপায় বৃদ্ধা নারীর মৃত্যু

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মানচিত্র

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে বাসচাপায় সাহারা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছেন। সোমবার (১৬ মে) সকাল পৌনে ১১টার দিকে মহাসড়কের সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহারা বেগম উপজেলার বাটপাড়া গ্রামের মৃত আবদুল মান্নানের স্ত্রী।

ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক আহমেদ শরীফ নতুন কুমিল্লাকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সোমবার সকাল পৌনে ১১টার দিকে মহাসড়কের ঢাকা লেনের উপজেলার সুয়াগাজী রাহাফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় সড়ক পার হচ্ছিলেন সাহারা বেগম। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গ্রীনলাইন পরিবহনের দ্রুত গামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়ে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

ঘাতক বাসটিকে মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। তবে গাড়িটির চালক-হেলপার কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন