কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবার স্বস্তিদায়ক ঈদ যাত্রা হয়েছে’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে এ বছর যেখানে যেখানে সমস্যা হয়েছে সেসব জায়গায় যাতে এর পুনরাবৃত্তি না ঘটে ভবিষ্যতে ভুল ও ঘাটতিগুলো দূর করা হবে।

রবিবার (১১ আগস্ট) দুপুরে নোয়াখালী যাওয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এবার সর্বকালের সবচেয়ে স্বস্তিদায়ক ঈদ যাত্রা হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রা বিলম্বিত হওয়ায় টার্মিনালে যেমন দুর্ভোগ ছিল, তেমনি রাস্তায়ও দুর্ভোগ ছিল।

এছাড়া অন্যান্য সকল মহাসড়কে শনিবার থেকেই স্বাভাবিক যাত্রা অব্যাহত ছিল। সমস্যাটি একটা পয়েন্টেই রয়ে গেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

এসময় হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারাসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন