কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ডেঙ্গুতে এবার স্কুল শিক্ষিকার মৃত্যু

কুমিল্লার হোমনায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এবার ফাতেমা আক্তার সোনিয়ার (২৬) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত ফাতেমা আক্তার উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং হোমনা সদরের সরকার বাড়ির মাষ্টার মো. মোকবল হোসেনের মেয়ে।

রবিবার (১১ আগস্ট) ভোরে ঢাকা আনোয়ার খান মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন>>> কুমিল্লায় ডেঙ্গুতে এবার কলেজ ছাত্রের মৃত্যু

নিহত ফাতেমার পিতা মাষ্টার মো. মোকবল হোসেনের নতুন কুমিল্লা.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেশ কয়েক দিন ধরে অসুস্থ্য অবস্থায় তিনি ঢাকায় অবস্থান করছেন। ফাতেমা তার সেবা করতে শনিবার সকালে বাড়ি থেকে ঢাকায় আসে। রাতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আনোয়ার খান মডেল হাসপাতালে ভর্তি করা হয়। ভোর ৪টার দিকে সে মারা যায়।

আরও পড়ুন>>> কুমিল্লায় ডেঙ্গুতে আক্রান্ত রেলওয়ে কর্মকর্তার মৃত্যু

ব্যক্তিগত জীবনে ফাতেমা অবিবাহিত ছিলেন। রবিবার বাদ আসর হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আরও পড়ুন