কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ডেঙ্গুতে এবার কলেজ ছাত্রের মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মাঈন উদ্দিন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মাঈন উদ্দিন উপজেলা সদর ইউনিয়েনের ধান্যদৌল গ্রামের হাজী আবুল হাসেমের ছেলে এবং চান্দিনা রেদোয়ান আহাম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র।

শনিবার (১০ আগস্ট) রাত ১০ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের বড় ভাই হুমায়ুন কবির নতুন কুমিল্লা.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:>>> কুমিল্লায় ডেঙ্গুতে আক্রান্ত রেলওয়ে কর্মকর্তার মৃত্যু

তিনি জানান, গত ৭ অক্টোবর জ্বর নিয়ে চিকিৎসা নিতে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা মাঈন উদ্দিনকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হিসেবে সনাক্ত করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

পরে তার স্বজনরা তাকে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন সময়ে তার অবস্থার অবনতি হলে শনিবার (১০ আগস্ট) সকাল স্বজনরা তাকে ঢাকার একটি হাসপাতালে নিলে সেখানে রাত ১০টার দিকে সে মারা যান।

আরও পড়ুন