কুমিল্লা
, খ্রিস্টাব্দ
|
শিরোনাম:
কুমিল্লায় ডাকাতি মামলার ৮ আসামির কারাদণ্ড এইচএসসিতে শূন্য পাস সেই ১৫ কলেজ বন্ধের পরামর্শ ‘পদোন্নতি চাইতে এলে মনে রাখবো’, কুবি ছাত্রদল নেতার হুঁশিয়ারি প্রথম সভায় ১১ ভবনের নকশা অনুমোদন দিল কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেফতার হোমনায় ফুটবল খেলতে গিয়ে মাঠেই শিক্ষার্থীর মৃত্যু এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠান অধ্যক্ষকে কুমিল্লা বোর্ডের তলব বড় আলমপুরে ২২ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন অধ্যাপক মামুন কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় আহতের তিন বছর পর কুবি শিক্ষার্থীর মৃত্যু

এইচএসসিতে শূন্য পাস সেই ১৫ কলেজ বন্ধের পরামর্শ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের নিয়ে মতবিনিময় সভা করেছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সভায় বোর্ডের পক্ষ থেকে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পরপরই শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে একাডেমিক কার্যক্রম পরিচালনায় শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরা হয়। এ ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠান নন-এমপিওভুক্ত এবং এর বেশিরভাগই স্কুল অ্যান্ড কলেজ হওয়ায় উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতার কথা জানান অধ্যক্ষরা।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, মতবিনিময় সভায় অংশ নেওয়া ১৫টি প্রতিষ্ঠানের অধিকাংশ অধ্যক্ষই তাদের প্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক পর্যায়ের কার্যক্রম বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন।

শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলো হলো, চাঁদপুর শহীদ পৌর জাবেদ স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের ক্যামব্রিজ সিটি কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরের বগৈড় বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজ, চাঁদপুরের মতলব দক্ষিণের আড়ং বাজার ডক্টর অ্যান্ড শামসুল হক মডেল কলেজ,ফেনী সদরের বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জের আপার মডেল কলেজ, লক্ষ্মীপুর সদরের লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিরগাঁও উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের হাজিমিয়ার হাট উচ্চবিদ্যালয় ও কলেজ এবং ফেনী সদরের বিকন মডেল কলেজ।

আরও পড়ুন