কুমিল্লা
, খ্রিস্টাব্দ
|
শিরোনাম:

কানের তৃতীয় দিনে গোলাপী গ্রাউনে দীপিকা

কান চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নতুন চমক দেখলো দর্শকরা! ফ্রান্সের কান শহরে অ্যাশের প্রফার হোয়াইট প্রিমিয়ারে ৩২ বছর বয়সী অভিনেত্রী রেড কার্পেট হাটলেন একটি পিঙ্ক গ্রাউন পরে।

দীপিকা অ্যাশের স্টুডিওতে নিজেকে কানের জন্য তৈরি করেন। যে গ্রাউনটি পরার পর দীপিকাকে দেখতে একটি গোল্ড ফিসের মতো মনে হচ্ছে, এটির সঙ্গে তিনি পায়ে পরছিলেন অ্যাকজাজুরা পারপেল কালারের হিল এবং লোরেন শাওয়ার্স জুয়েলারি।

দিনটি যে তার জন্য আনন্দময় ছিল তার প্রমাণ পাওয়া যায় ইনস্ট্রোগ্রামের পোস্টে। সেখানে দীপিকা লিখেন, ‘স্বপ্ন সত্যিই সত্য হয়ে যায়…।’

এখন অপেক্ষায় থাকার পালা, পরের দিনগুলোতেও দীপিকা কান চলচ্চিত্র উৎসবে আর কি চমক নিয়ে আসেন।

আরও পড়ুন