কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

রমজানে শরীরে পানিশুন্যতায় মুহূর্তেই সজীবতা

রমজানে শরীরে পানিশুন্যতা দেখা দেয়। রোজা রাখার পর শুধু পানি পান করতে ভালো লাগে না।আজ আপনাদের জন্য কয়েকটি খুব সহজ শরবতের রেসিপি, মাত্র কয়েক মিনিটেই তৈরি করতে পারবেন এগুলো।

শরীরের পানির চাহিদা পূরণ করে পানীয়গুলো মুহূর্তেই সজীবতা এনে দেবে। জেনে নিন:

লেবু-পুদিনার শরবত

উপকরণ
লেবু ২টি, পুদিনাপাতা কুচি ২ চা চামচ, পানি দুই গ্লাস বরফ ও চিনি পছন্দমতো।

যেভাবে তৈরি করবেন
• প্রথমে লেবুর খোসা ফেলে টুকরো করে নিন। পুদিনাপাতা ধুয়ে কুচি করে কাটুন
• ব্লেন্ডারে লেবু, পুদিনাপাতা, পানি, চিনি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন
• এরপর ছাকনি দিয়ে ছেকে গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

আমের শরবত

উপকরণ
• পাকা আমের রস আধা কাপ
• চিনির সিরাপ ২ টেবিল চামচ
• লেবুর রস ২ টেবিল চামচ
• পানি
• বরফকুচি আধা কাপ, বিট লবণ ইচ্ছামতো।

প্রণালী
গ্লাসে বরফকুচি, চিনির সিরাপ, লেবুর রস, আমের রস ও বিট লবণ দিতে হবে। এবার পানি দিয়ে গ্লাস ভরে পরিবেশন।

চিনি সিরাপ
উপকরণ
পানি ২ কাপ, চিনি ২ কাপ।
প্রণালী
পানি ও চিনি জ্বাল দিয়ে মাঝারি ঘন করে নামালেই চিনির সিরাপ তৈরি হয়ে যাবে। যেকোনো পানীয় তৈরিতে এই সিরাপ ব্যবহার করা যাবে।

আরও পড়ুন