কুমিল্লা
মঙ্গলবার,২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ ফাল্গুন, ১৪৩২ | ৬ রমজান, ১৪৪৭
শিরোনাম:

শিক্ষাবোর্ড মডেল কলেজের নবীণ বরণ অনুষ্ঠানে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান:

প্রযুক্তি ও জ্ঞান নির্ভর দেশ গড়তে কাজ করছে সরকার

নবীণ বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: রুহুল আমিন ভূঁইয়া। ছবি: নতুন কুমিল্লা

জঙ্গিবাদ, ধূমপান, মাদক, অপসংস্কৃতি ও প্রযুক্তির অপব্যবহারকে ‘না’ বলার শপথ আর সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রবিবার (১ জুলাই) কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের একাদশ শ্রেণির নবীণ শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সিনিয়র সহ সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: রুহুল আমিন ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার প্রযুক্তি ও জ্ঞান নির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছেন। আজকের শিক্ষার্থীরাই গড়বে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ঘোষিত ২০৪১ সালের উন্নত বাংলাদেশ। তাই শিক্ষার্থীদের মাঝে জ্ঞান এবং প্রযুক্তি সমন্বয় ঘটাতে হবে।

সামাজিক অবক্ষয় রোধে শিক্ষার্থীদেরকে মানবীয় গুণ অর্জন করে ভাল ছাত্রের পাশাপাশি ভাল মানুষ হতে হবে। আর শিক্ষা জীবনে সাফল্যের জন্য প্রয়োজন সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, ধৈর্য্য, অনুশীলন আর শিক্ষকদের প্রতি আনুগত্য। এ বিষয়গুলি শিক্ষার্থীদের আয়ত্ব করতে হবে।

কলেজ অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক মো: আজহারুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভর্তি কমিটির আহবায়ক ও শিক্ষক প্রতিনিধি কাজী মোহাম্মদ ফারুক, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ সোহেল কবীর, সহকারি অধ্যাপক নার্গিস আফরোজ, আবু নায়ীম আল মামুন।

কলেজ অডিটরিয়ামে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের এ বরণ ও ওরিয়েন্টেশন কাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মায়মুন শরীফ। এর আগে সকাল সাড়ে ৯টায় কলেজের মূল ভবনের আইসিটি ল্যাবে নবাগত শিক্ষার্থীদের অভিবাকদের সাথে মত বিনিময় করেন।

অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক বলেন, তোমরা যারা একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে আমাদের ক্যাম্পাসে পদার্পণ করেছো, তোমাদের সবাইকে কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের পক্ষ থেকে সু-স্বাগতম। আজকে অত্যান্ত মনোমুগ্ধকর পরিবেশে তোমাদের ওরিয়েন্টেশন কাশ ও বরণ করা হচ্ছে। আমরা আশা প্রকাশ করছি তোমরা সকলে দুটি বছর এখানে পড়াশুনা করে শতভাগ জিপিএ-৫ পেয়ে আরো আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে বিদায় গ্রহণ করবে।

তোমাদেরকে ভালো ফলাফল করার জন্য অবশ্যই কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের সকল নিয়ম-শৃংখলা মেনে চলতে হবে। নিয়মিত কাশে অংশগ্রহণ করতে হবে। তোমাদের শিক্ষার মানোন্নয়নে আমিসহ প্রতিষ্ঠান সকল শিক্ষকদের দরজা তোমাদের জন্য উন্মুক্ত থাকবে। পরে তিনি সকলকে পুনরায় সু-স্বাগতম জানিয়ে এবং অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করতে পারায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

(নতুন কুমিল্লা/এমইইউ/একেএম/০২ জুলাই ২০১৮)

আরও পড়ুন