কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নাথেরপেটুয়া ফাযিল মাদরাসার ছবক ও দোয়া অনুষ্ঠান

নাথেরপেটুয়া ফাযিল মাদরাসার আলিম ১ম বর্ষের ছবক ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জি: নাজির আহামেদ চৌধুরী।

মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদরাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ছবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলিম ১ম বর্ষের নতুন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সোমবার মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মোঃ হুজ্জাতুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার নাজির আহামেদ চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কিছুদিন পূর্বে আমাদের প্রতিষ্ঠানে প্রায় পাঁচলক্ষ টাকার বৈজ্ঞানিক সামগ্রী প্রদান করা হয়। বৈজ্ঞানিক সামগ্রী প্রদান করায় আমি সরকার ও আমাদের মাননীয় এমপি মোঃ তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোবারক হোসাইনের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা অহিদুর রহমান, মাদরাসা গভর্নিং বডির সদস্য শেখ জসিম উদ্দিন মজুমদার, মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা শামছুল আলমসহ আরো অনেকে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদরাসার প্রভাষক আবদুল্লাহ আল নুর, মোঃ নুর হোসেন, জাফর ইকবাল কাশেম, গভর্নিং বডির সদস্য মাওলানা মজিব উল্লাহ, মাষ্টার নজরুল ইসলাম, নুরুল ইসলাম মেম্বারসহ আরো অনেকে। পরে শিক্ষার্থীদের জন্য দোয়া ও মুনাজাত করেন মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক মাওলানা হেদায়েত উল্লাহ।

(নতুন কুমিল্লা/এমইইউ/এইচএম/০২ জুলাই ২০১৮)

আরও পড়ুন