কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

যাত্রীবাহীবাসে তল্লাশী:

দেবিদ্বারে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক এক

পুলিশের হাতে আটক সাব্বিার। ছবি: নতুন কুমিল্লা

দেবিদ্বারে যাত্রীবাহীবাসে তল্লাশী চালিয়ে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ সাব্বির (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক সাব্বিার দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নতুন কুমিল্লাকে জানান, সোমবার বিকাল ৩টায় ঢাকা-কোম্পানীগঞ্জ-নবীনগর রুটের তিশা এক্সক্লুসিভ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-০৩৩৭) কক্সবাজার হতে ভিংলাবাড়ী জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পৌছলে বাসের চালক রামচদ্রপুর যাবেন না বলে যাত্রীদের জানান। এ সময় বাসে থাকা রামচন্দ্রপুরের যাত্রীরা প্রতিবাদ করেন।

খবর পরে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে বাসের চালক আবু জাহের ও সুপার ভাইজার মিজান কৌশলে পালিয়ে যায়। এতে পুলিশের সন্দেহ হলে বাসটি তল্লাশী করে ১০টি প্যাকেটে মোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় বাসের হেলপার সাব্বিরকে আটক করা হয়।

পলাতক বাসের চালক, সুপারভাইজারসহ মাদক পাচার সিন্ডিকেটে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে বলে ওসি মিজানুর রহমান জানান।

(নতুন কুমিল্লা/জেপি/এসএম/০২ জুলাই ২০১৮)

আরও পড়ুন