কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ৪৯০০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতীকী ছবি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে ৪ হাজার ৯০০পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ জুলাই) সকালে উপজেলার কালিরবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশী করে থেকে জব্ধ করা হয়।

আটকরা হলেন, জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ডেঙ্গারচর গ্রামের আকবর হোসেনের ছেলে আকরাম হোসেন (৩৬) ও রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার সালকী গ্রামের নজরুল শেখের ছেলে আবুল হাশেম (৩৮)।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল নতুন কুমিল্লাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের কালিরবাজার এলাকায় দুর্ঘটনা কবলিত একটি পিকআপ ভ্যানে ঢাকা-মেট্রো-ন-১৭-৩৮২৪) অভিযান পরিচালনা চালানো হয়।

এ সময় গাড়িতে তল্লাশী করে ৪ হাজার ৯০০ পিস ইয়াবাট্যাবলেট জব্ধ করা হয়। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

(নতুন কুমিল্লা/কেএম/এসআই/১৮ জুলাই ২০১৮)

আরও পড়ুন