কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নিরাপদ সড়ক দাবি শিক্ষার্থীদেরত ক্লাসে ফেরার অনুরোধ এরশাদের

হুসেইন ‍মুহাম্মদ এরশাদ। ফাইল ছবি

রাজপথ ছেড়ে শিক্ষার্থীদের ঘরে এবং ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন ‍মুহাম্মদ এরশাদ। একইসঙ্গে এই ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যেন রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করতে না পারে তার জন্য সব মহলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রবিবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন ‍মুহাম্মদ এরশাদ এক লিখিত বিবৃতিতে এ আহ্বান জানান।

এরশাদ বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি আমি পূর্ণ সমর্থন জানাই। এই দাবি এদেশের মানুষের প্রাণের দাবি। এই দাবি আদায়ে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা রাজপথে নেমে যে প্রতিবাদ জানিয়েছে এবং শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান নিয়ে যেভাবে দাবি আদায় করে নিয়েছে তার জন্য তাদের অভিনন্দন।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হয়ে আর দেরি না করে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি মনে করি, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে যা করেছে তা যথেষ্ট।

আমার বিশ্বাস এই নতুন প্রজন্ম আগামী দিনে দেশের দায়িত্ব গ্রহণ করে দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। এখন দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর আর তাদের রাস্তায় থাকা এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কাজ করা ঠিক হবে না।

(নতুন কুমিল্লা/এএফ/০৫ আগস্ট ২০১৮)

আরও পড়ুন