কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লালমাই সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ

বিএনপির আগুন সন্ত্রাস ও নির্বাচন বানচালের যড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) লালমাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগ একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যম্পাস থেকে বের হয়ে লালমাই বাজার কুমিল্লা-নোয়াখালি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পূনরায় কলেজের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলের নেতৃত্বে দেন কলেজ শাখা ছাত্রলীগ নেতা ইকবাল হাসান তুহিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের রাকিব হাসান রোবেল, হৃদয় সিংহ পরিমল, ইমন, ফরহাদ, অভি, সোহাগ গাজী, সঞ্জয় সূত্রধর, হাবিব মজুমদার, তারিকুল ইসলাম, তানভীর, মারুফ, সবুজ, স্বাধীন, জাকারিয়া, ফাহিম সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

কলেজ শাখা ছাত্রলীগ নেতা ইকবাল হাসান তুহিন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক। নির্বাচনকে সামনে রেখে বিএনপির আগুন সন্ত্রাস বাহিনী নির্বাচন বানচালের যড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার পায়তারা চালাচ্ছে। কোনভাবেই শেখ হাসিনার নেতৃত্বাধীর শান্তিপূর্ণ দেশের মধ্যে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না। ছাত্রলীগ রাজপথে থেকে বিএনপির সকল যড়যন্ত্র মোকাবেলা করবে বলে ঘোষনা দেন তিনি।

আরও পড়ুন