কুমিল্লা
বুধবার,২৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মালয়েশিয়ায় কুমিল্লার জামালকে প্রকাশ্যে হত্যা

নিহত মোঃ জামাল মিয়া/ ফাইল ছবি

মালয়েশিয়ায় মোঃ জামাল মিয়া (২৮) নামে এক বাংলাদেশি শ্রমিককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি কুমিল্লা সদর থানার মদিনানগর এলাকার মোঃ জলিল মিয়ার ছেলে। জামালের স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

জানা গেছে, সোমবার (৩ ডিসেম্বর) মালয়েশিয়ার সানওয়ে মেনতারি এলাকা থেকে পুলিশ জামালকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ইউনিভার্সিটি মালায় হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৪ ডিসেম্বর) জামাল মৃত্যু বরণ করে।

নিহত জামাল মালয়েশিয়ায় ৯ বছর ধরে অবস্থান করছিলেন। তিনি স্থানীয় গ্লোভটনিক্স ইলেকট্রনিক্স নামে একটি ফ্যাক্টরীতে কাজ করতেন।

নিহত জামালের শ্যালক মালয়েশিয়া প্রবাসী মোঃ লিটন মিয়া এ প্রতিবেদককে জানান, জামাল মিয়া গত সোমবার সকাল ৭ টায় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সানওয়ে মেনতারি কোর্ট এলাকায় গেলে আগে থেকে ওৎ পেতে থাকা মালয়েশিয়ান ৪ জন যুবক ও ১ মেয়ে তাকে হকিষ্টিক দিয়ে বেদম পেটাতে থাকে এবং ঘটনাটি স্থানীয় সিকিউরিটি ও লোকজনের সামনে ঘটলেও তাকে বাচাঁতে কেউ এগিয়ে আসেনি। ১ ঘন্টা পর পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মালয়েশিয়ায় কুমিল্লার ছেলে জামালকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়েছে কিনা জানতে চাইলে জামালের শ্যালক লিটন জানান, তদন্ত শেষে হত্যা মামলা দায়ের করা হবে। ময়নাতদন্ত সম্পন্ন হলে তার লাশ কয়েক দিনের মধ্যেই দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান লিটন।

কি কারণে তাকে নির্মমভাবে পিটিয়েছে এ বিষয়ে জানতে চাইলে কোম্পানির সুপারভাইজার লক্ষীপুর জেলার মোঃ মুসলেহ হোসেন বলেন, জামাল আমার অধীনেই কাজ করত। ঘটনার খবর পেয়ে আমি হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম তখন তার জ্ঞান ছিল। তার কাছে হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে সে আমাকে জানায় এই হামলার আগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তাকে একটি মেয়ে দিয়ে ব্ল্যাকমেইল করে। পরে তার কাছে মোটা অংকের টাকা দাবি করে। তাদের চাহিদামত টাকা দিতে না পারায় পূর্বপরিকল্পিতভাবেই তার ওপর এই নির্মম নির্যাতন চালানো হয়।

এ ঘটনায় মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হলে শ্রম কাউন্সিলর মো: সায়েদুল ইসলাম বলেন, হত্যার কারণ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন