কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় মাদক ব্যবসায়ী ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা

কুমিল্লার লাকসামে এক মাদক ব্যবসায়ী ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন পিতা। ছেলের অপকর্মে অতিষ্ঠ হয়ে পুলিশে ধরিয়ে দেয়া পিতা আবু তাহের লাকসাম পৌরশহরের রাজঘাট এলাকার মৃত রমজান আলীর ছেলে। অন্যদিকে, মাদকসহ ৮ মামলার আসামি ওই মাদক ব্যবসায়ীর নাম মোঃ রুবেল (২৭)।

জানা গেছে, ছেলের অপকর্মে অতিষ্ঠ হয়ে পিতা আবু তাহের লাকসাম থানাকে অবহিত করেন। শনিবার রাতে আবু তাহেরসহ লাকসাম থানার এসআই মুহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ অভিযানে নামে। একপর্যায়ে লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের পৌরশহরের মিশ্রি এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল দৌড়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক এসআই জাহাঙ্গীর আলম ও নির্মলেন্দু চাকমা ধাওয়া করে তাকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

লাকসাম থানার ওসি মনোজ কুমার দে জানান, লাকসাম পৌর এলাকার পশ্চিমগাঁও রাজঘাট উত্তরপাড়া এলাকার আবু তাহেরের ছেলে রুবেল দীর্ঘ দিন থেকে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। সন্ত্রাস, চুরি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে লাকসাম থানায় অন্ততঃ ৮টি মামলা রয়েছে। শনিবার রাতে তার পিতার সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গতকাল রোববার তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হলো বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

আরও পড়ুন