কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নতুন মন্ত্রিসভা থেকে বাদ যাচ্ছেন যে সব হেভিওয়েট মন্ত্রীরা

নতুন মন্ত্রিসভায় পুরনোদের বেশির ভাগই থাকছেন না। ৪৬ সদস্যের মন্ত্রিসভায় অধিকাংশই নতুন মুখ। এমনকি হেভিওয়েট মন্ত্রীরাও বাদ যাচ্ছেন। এছাড়া আওয়ামী লীগের বাইরে মহাজোটের অন্য কোনো দলের কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না নতুন মন্ত্রিসভায়। এছাড়া আওয়ামী লীগের বাইরে মহাজোটের অন্য কোনো দলের কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না মন্ত্রিসভায়।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, তাদের নাম জানাতে রোববার বিকেল ৫টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব।

বর্তমানে ২৯ জন মন্ত্রী ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ দু’জন উপমন্ত্রীসহ মন্ত্রিসভার আকার ৪৮ জনের। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, বর্তমান মন্ত্রিসভার ১৫ থেকে ১৬ জন থাকতে পারেন। হেভিওয়েট মন্ত্রীদের মধ্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ থাকছেন না বলে জানা গেছে।

নতুন মন্ত্রিসভা শপথ নিলে আগের মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

আরও পড়ুন