কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

শনিবার থেকে বিপিএলের নতুন সময়সুচি

বিপিএল লগো

শীত মৌসুম আর সন্ধ্যার পর শিশির পড়ার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সময় সূচি আগেই এগিয়ে আনা হয়েছিল। দিনের ম্যাচ শুরু করা হয়েছিল দুপুর সাড়ে ১২টা এবং বিকালের ম্যাচ শুরু করা হয়েছিল বিকাল সোয়া ৫টা থেকে।

তবে, বিপিএলের ৮ ম্যাচ যেতে না যেতেই সূচিতে পরিবর্তন আনলো বিপিএল গভর্নিং কাউন্সিল। দিনের ম্যাচগুলোর শুরুর সময় পিছিয়ে দেয়া হলো এক ঘণ্টা করে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ জানুয়ারি, অর্থ্যাৎ আগামী শনিবার থেকে দিনের ম্যাচ শুরু হবে দুপুর দেড়টা থেকে। আর বিকালের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।

আবার প্রতিটি ম্যাচের সেশনওয়াইজ সময়ও ভাগ করে দেয়া হয়েছে। অর্থ্যাৎ, দিনের প্রথম ম্যাচের প্রথম ইনিংসের সময় শুরু হবে ১.৩০ থেকে শেষ হবে ৩টায়। দ্বিতীয় ইনিংস শুরু হবে ২০ মিনিট বিরতি দিয়ে, অর্থ্যাৎ ৩.২০ থেকে। শেষ হবে ৪টা ৫০ মিনিটে।

একইভাবে দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংস শুরু হবে ৬টা ৩০ মিনিটে। শেষ হবে ৮টায়। ২০ মিনিট বিরতি দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু হবে ৮টা ২০ মিনিটে এবং শেষ হওয়ার সম্ভাব্য সময় ৯ টা ৫০ মিনিটে।

শুধুমাত্র শুক্রবার দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায় এবং শেষ হবে ৫ টা ২০ মিনিটে। এই ম্যাচরে দ্বিতীয় ইনিংস শুরু হবে ৩টা ৫০ মিনিটে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। শেষ হবে রাত ১০টা ২০ মিনিটে। এই ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু হবে ৮টা ৫০ মিনিটে।

আরও পড়ুন