কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বরুড়ায় কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালক নিহত

ফাইল ছবি

কুমিল্লা-চাঁদপুর সড়কের কুমিল্লার বরুড়ার নলুয়া চাঁদপুর নামক স্থানে কাভার্ডভ্যানের চাপাঁয় সিএনজি চালিত অটোরিকশা চালক (৩২) নিহত হয়েছে। এ সময় দুই স্কুল ছাত্রীসহ অন্তত ৪ জন আহত হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) দুপুর ২ টার দিকে এ দুঘর্টনা ঘটে।

হতাহতরা সবাই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী। নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে একজনের পরিচয় জানাগেছে গেছে। তিনি লাকসামের মুদাফফরগঞ্জ আলী নওয়াব স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নুরজাহান (১৫) । আহতদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নলুয়া চাঁদপুর নামক স্থানে একটি সিএনজি চালিত অটোরিক্সাকে একটি কাভার্ডভ্যান চাপা দিয়ে রাস্তার পাশে খাদেঁ দুটি যানবাহনই পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুঘর্টনার পর কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বরুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ নতুন কুমিল্লাকে জানান, থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ পায়নি। মরদেহ নিহতের পরিবার নিয়ে গেছে বলে শুনেছি। দুঘর্টনা কবলিত যানবাহন হাইওয়ে পুলিশ নিয়ে যায়।

আরও পড়ুন