কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লাকসামে সাজাপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী টিপু গ্রেফতার

লাকসাম থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী মোশারফ হোসেন টিপু (৪৫) উপজেলার দক্ষিণ কান্দিরপাড় স্কুল বাড়ির মৃত ফারুক আহমদের ছেলে।

সোমবার (১৪ জানুয়ারি) লাকসাম থানার এসআই নাজিম উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে এএসআই সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে লাকসাম বাইপাস এলাকা থেকে টিপুকে গ্রেপ্তার করা হয়। এসআই নাজিম উদ্দিন জানান, ২০১৫ সালে মাদক মামলায় (জিআর ১৫৯/১৫) প্রায় দেড় মাস আগে তার ২ বছর ৬ মাস কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডাদেশ দেন আদালত। এরপর থেকে টিপু পলাতক ছিল। ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে লাকসাম থানার ওসি মনোজ কুমার দে নতুন কুমিল্লাকে বলেন, সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী টিপুকে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

আরও পড়ুন