কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় বিজিবির হাতে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

কুমিল্লা সীমান্তের আদর্শ সদর উপজেলার জামপুরে ৫০ পিস ইয়াবা ট্যবলেটসহ মো. সুজন মিয়া (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটক সুজন মিয়া জেলার বাতিশা ইউনিয়নের মৃত মোস্তফা মিয়ার ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলাদায়ের শেষে বুধবার (৩০ জানুয়ারি) দুুপুরে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সহকারী পরিচালক মোঃ মাছেদুল ইসলাম খাঁন নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবের বাজার বিওপির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যবলেটসহ মো. সুজন মিয়াকে আটক করে। এ ঘটনায় বুধবার দুুপুরে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাদায়ের শেষে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে সহকারী পরিচালক মোঃ মাছেদুল ইসলাম খাঁন জানান।

আরও পড়ুন