কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা মেডিকেল কলেজে ২৬ দিন ধরে দুর্ভোগে রোগীরা

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন পাইপ ২৬ দিন ধরে বিকল থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। গত ২৪ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে এ সমস্যা শুরু হয়েছে। অক্সিজেন না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শত শত রোগী। জরুরী অক্সিজেন না থাকায় অন্যত্র নিতে গিয়ে একাধিক রোগী মারাও গেছেন বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা ।

অক্সিজেন ও নাইট্রার্স ব্যবস্থাপক মো. মহসিন উদ্দিন নতুন কুমিল্লাকে জানান, হাসপাতালের নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিং এর কাজ করতে গিয়ে অসতর্কতাবশত মাটির গভীরের অক্সিজেনের মূল ট্যাংকির পাইপের মধ্যে লেগে যায়। এতে হাসপাতালের অক্সিজেন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই জরুরি বিভাগসহ ২৪টি ওয়ার্ড ও অপারেশন থিয়েটারের কাজ ব্যাহত হচ্ছে।

রোগীর সঙ্গে আসা সাইফুল নামে এক ব্যক্তি জানায়, রোগীর শ্বাসকষ্ট হলেও হাসপাতালে অক্সিজেন নেই। বাধ্য হয়ে স্বজনকে শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাই।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী নতুন কুমিল্লাকে বলেন, সাময়িকভাবে অক্সিজেন সিলিন্ডার দিয়ে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। নতুন লাইন বসাতে ৫৮ লাখ টাকার প্রয়োজন। এ বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন