কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চান্দিনায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

কুমিল্লার চান্দিনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

রবিবার (১৭ মার্চ) চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শিশু কিশোর ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে র‌্যালীটি বের হয়ে চান্দিনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ।

পরে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য শৈশব, কৈশোর, রাজনৈতিক ও সংগ্রামী জীবনী তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম, পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক। স্বাগত বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. এমরান হোসেন ও শিক্ষক নেতা কমল বক্সী।

আরও পড়ুন