কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নাঙ্গলকোটে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লার নাঙ্গলকোটে বিশেষ অভিযান চালিয়ে একশত এক পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, উপজেলার পেরিয়া ইউপির দৌলতপুর গ্রামের তাজুল ইসলামের স্ত্রী আলীয়া বেগম ও পৌর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে ইউনুছ।

বুধবার (২০ মার্চ) দুপুরে তাদের দু’জনকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহম্মদ নতুন কুমিল্লাকে জানান, বুধবার ভোরে উপজেলার দৌলতপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আলীয়া বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একশত এক পিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অপরদিকে পৌর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে ইউনুছকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নাঙ্গলকোট থানায় দু’টি মামলা রয়েছে। দু’জনকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন