কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মুরাদনগরে গম প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

কুমিল্লার মুরাদনগরে রবি ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত গম প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মুরাদনগর কৃষি সম্প্রসারন কার্যালয়ের আয়োজনে বুধবার (২০ মার্চ) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ব্রাহ্মণচাপিতলা গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মিতু মরিয়ম।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা প্রদীপ কুমার সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা হুমায়ন কবির।

এসময় বক্তব্য রাখেন ইউপি সদস্য আবদুল মোমেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কৃষক মোতালেব হোসেন। অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহম্মেদ, আসলাম কবির, কৃষক মোঃ জিলানী, আবদুল আউয়াল, ইকবাল হোসেন ছাড়াও শতাধিক কৃষাণী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন