কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

দোকান মালিক সমিতির ইফতার মাহফিলে এমপি বাহার

‘কুমিল্লার শান্তি নষ্ট হবে এমন কোন গ্রুপ সৃষ্টি হতে দেয়া হবে না’

কুমিল্লা সদর ৬ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, কুমিল্লার শান্তি নষ্ট হবে এমন কোন গ্রুপ সৃষ্টি হতে দেয়া হবে না।

কিছু কিছু স্কুল শিক্ষার্থী বখাটেদের সাথে নিয়ে বিভিন্ন গ্রুপ তৈরি করে অপরাধের সাথে জড়িত হয়ে পড়ছে। ঈগল-রেক্সসহ বেশ কয়েকটি গ্রুপ তৈরি হয়েছে, এ গ্রুপ গুলো একে অপরের সাথে সংঘাতে লিপ্ত হচ্ছে।

মঙ্গলবার ৮ রমজান নগরীর ফাইন্ড টাওয়ারে কুমিল্লা দোকান মালিক সমিতির ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি বাহার আরও বলেন সকল গ্রুপকে কঠোর হাতে দমন করা হবে। এ সকল গ্রুপের সাথে যারাই জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনেকে নির্দেশ দিয়েছেন তিনি।

ইফতার মাহফিলে ইপস্থিত ছিলেন জেলা প্রশাসন, পুলিশ বিভাগের কর্মকর্তা বৃন্দ। দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হক সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন সহ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন