কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লাকসামে আলেচিত মাহবুব হত্যায় ৪জন কুমিল্লা থেকে গ্রেফতার

প্রতীকী ছবি

কুমিল্লার লাকসামে তুচ্ছ ঘটনায় সংর্ঘষে ১ জন নিহতের ঘটনায় ৪জনকে বুধবার (১৫ মে) কুমিল্লা শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- নিহত মাহবুবুল আলমের চাচা ইয়াকুব মিয়া (৬৫), ইয়াকুব মিয়ার ছেলে সহিদুর রহমান (৪৫), অহিদুর রহমান (৪০) ও মহসিন (২৫)। গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানা পুলিশ কুমিল্লা শহরের চকবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল গ্রীনপ্যালেস থেকে তাদের গ্রেপ্তার করে।

লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত সোমবার রাতে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের পৈশাগী পশ্চিমপাড়ায় তুচ্ছ ঘটনায় ৬ সন্তানের জনক মাহবুবুল আলমের সাথে একই বাড়ির ইয়াকুবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে মাহবুবুল আলমের মাথায়, ঘাড়ে ও পেটে আঘাত করলে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাৎক্ষণিক মাহবুবকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে ও পরে ঢাকা নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে লাকসাম থানায় হত্যা মামলা দায়ের করেন।

কুমিল্লায় গোয়াল ঘরের পানির ড্রেন নিয়ে সংঘর্ষে নিহত এক

আরও পড়ুন