কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মহাসড়কে ‘চাঁদাবাজ’ পুলিশকে পেটালেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী গাড়ি থেকে চাঁদা নেয়ার অভিযোগে এক পুলিশ সদস্যকে পিটিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র মতে, বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী বাস (কুমিল্লা-স ১১-০০১১) কোটবাড়ি বিশ্বরোড এলাকায় পৌঁছে। এ সময় মহাসড়কে মালবাহী একটি লড়ি থেকে এক পুলিশ সদস্যকে চাঁদা নিতে দেখে মোবাইলে ভিডিও করতে যান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী বাসটির চালক। এসময় ওই পুলিশ সদস্য তার কাছ থেকে মোবাইলটি ছিনিয়ে নেয়।

এরপর বাসে থাকা শিক্ষার্থীরা নেমে আসলে ওই পুলিশ সদস্য নিজের হাতে থাকা অস্ত্র তাক করে শিক্ষার্থীদের দিকে। এ সময় শিক্ষার্থীরা ক্ষেপে গিয়ে ওই পুলিশ সদস্যকে মারধর করে এবং মোবাইল ফেরত নেয়। পরে অপর এক পুলিশ সদস্য মো. কামালের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী শাহরিয়ার নোবেল নতুন কুমিল্লা.কমকে জানান, ‘বাসে বসে ছিলাম। হঠাৎ হট্টগোল শুনে নিচে নেমে জানতে পারি পুলিশ নাকি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা এক ট্রাক থেকে চাঁদা নিচ্ছিল। আমাদের বিশ্ববিদ্যালয় বাসের ড্রাইভার এই ঘটনা ভিডিও করতে গেলে ওই পুলিশ তার হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নেয়। পরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে৷’

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম নতুন কুমিল্লা.কমকে জানান, কারও মোবাইল কেড়ে নেওয়া গুরুতর অপরাধ। আমাদের কোনো পুলিশ সদস্য সেটা করে থাকলে আপনারা থানায় এসে অভিযোগ জানালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন নতুন কুমিল্লা.কমকে জানান, বিষয়টি শুনেছি। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এ ধরনের ঘটনার পুনারাবৃত্তি যাতে না হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো।

আরও পড়ুন