কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় আদিল হত্যা মামলার তিন আসামী গ্রেফতার

কুমিল্লা নগরীতে আলোচিত কিশোর আজনাইন আদিল হত্যা মামলার তিন মূল হোতাকে ঘটনার ২৪ ঘন্টায় গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেফতারা হলেন, কিশোর অপরাধী অনিক (১৫), খায়রুল (১৬) ও জাহিদকে (১৬)। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কুমিল্লার দাউদকান্দির বিভিন্ন স্থান থেকে তিন জনকে আটক করা হয়।

বুধবার (১৫ মে) দুপুরে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন সাংবাদিকদের জানান, গত সোমবার (১৩ মে) রাতে নগরীর মোগলটুলীতে আজনাইন আদিল তার বন্ধুরাসহ মোটরসাইকেল যোগে মোগলটুলীতে আসলে অভিযুক্তদের সাথে ধাক্কা লাগে।

এ নিয়ে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়, এ পর্যায়ে আদিল ধাওয়া করে সামনে দৌড়ে গেলে অভিযুক্তরা একত্রিত হয়ে দা দিয়ে তার মাথা ও পায়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এই ঘটনায় আদিলের বাবা আবদুস সাত্তার বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ৪ জনকে এজাহারভুক্ত আসামী করে অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।

পুলিশ এ ঘটনায় তদন্ত চালিয়ে প্রাথমিকভাবে ৩/৪ জনকে অপরাধী হিসেবে সনাক্ত করে। এরই ভিত্তিতে পুলিশ অনিক, খায়রুলও জাহিদকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে।

সংবাদ সম্মেলনে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছালাম মিয়া, পরিদর্শক তদন্ত সালাউদ্দিন আহমেদসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুমিল্লায় কিশোর গ্যাং এর হাতে আবারও স্কুল ছাত্র খুন!

আরও পড়ুন