কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লাকসামে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লার লাকসামে খালের ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩ জুলাই) দুপুরে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সালেহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, সালেপুর পশ্চিমপাড়ায় সুরুজ মিয়ার ছেলে স্থানীয় যুবলীগ নেতা বিল্লাল হোসেন খালের উপর সরকারি খাস জায়গায় অবৈধভাবে স্থাপনা ও কালভার্ট নির্মাণ করেন। উপজেলা প্রশাসন একাধিকবার নোটিশ করলেও তিনি কর্ণপাত করেননি।

বুধবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উজালা রাণি চাকমার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

পশ্চিমগাঁও ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোহাম্মদ মহসিন নতুন কুমিল্লা.কম-কে জানান, এ মৌজার ৭৭৯ দাগে সরকারের ১নং খাস জায়গায় কোনরকম নিয়মনীতির তোয়াক্কা না করে স্থাপনা নির্মাণ করেছেন বিল্লাল হোসেন। বারবার নোটিশ দিলেও তিনি জবাব দেননি। তাই বাধ্য হয়ে প্রশাসন এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সার্ভেয়ার লোকমান হোসেন, উপসহকারি ভূমি কর্মকর্তা মোঃ নাঈমুল ইসলাম, স্থানীয় ইউপি মেম্বার মোঃ আরিফুর রহমানসহ লাকসাম থানার উপ-পরিদর্শক মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ।

আরও পড়ুন